
দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী
দেশে সারের কোনো ঘাটতি নেই, সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে বলে উল্লেখ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সার বিতরণ ব্যবস্থা গতিশীল করতে প্রতিটি ইউনিয়নে আরও একজন করে ডিলার নিয়োগ দেয়া হবে বলেও তিনি জানান।

সীমান্তে ফেলে যাওয়া বিএসএফের দুই শর্টগান ও ওয়াকিটকি ফেরত দিলো বিজিবি
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ফেলে যাওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

লালমনিরহাটে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসি নাজমুল প্রত্যাহার
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে নন্দিনী নামে সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১৮ পুলিশ সদস্য আহত হয়, এছাড়াও ডিসি এসপির গাড়ী ভাংচুর করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে।

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে’র গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি বিওপির সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান দুর্যোগমন্ত্রীর
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, সহজে, স্বাচ্ছন্দ্যে ও দ্রুততম সময়ের মধ্যে নাগরিক সেবা প্রদান করে জনপ্রশাসনকে জনবান্ধব হয়ে উঠতে হবে। আর প্রতিটি ক্ষেত্রে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

ঈদুল ফিতরের আগেই অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু হবে: ত্রাণমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের আগেই অগ্রাধিকার ভিত্তিতে দেশের হতদরিদ্র পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু।

সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ; বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (রোববার, ২১ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সবুজ মিয়া নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) ভোরে শমশেরনগর সীমান্তের সীমানা পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে।

লালমনিরহাটে সীমান্ত সংক্রান্ত সংবাদ নিয়ে বিজিবির নিন্দা
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লালমনিরহাটে ‘লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে এ সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশপ্রণোদিত দাবি করে নিন্দা জানানো হয়।