
মানিকগঞ্জে ৩৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার অবৈধ ‘কারেন্টজাল’ ও প্রায় ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

পৌনে এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু
বৈরী আবহাওয়ার কারণে পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর ৩টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয়।

তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দীনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জেলার সর্বস্তরের জনগণ। হাসপাতালের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।

মানিকগঞ্জে মা-ছেলে হত্যা মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় মা ও ছেলে হত্যা মামলায় সোলায়মান হোসেন নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

মানিকগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১
মানিকগঞ্জ সদর উপজেলায় অজ্ঞাত যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশাযাত্রী বর্ষা (৪৫) নামে তৃতীয় লিঙ্গের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কেয়া মনি (২৫) নামে আরও একজন আহত হয়েছেন। আজ (রোববার, ৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

অগোচরে ডোপ টেস্টে সিল-স্বাক্ষর; জানেনই না চিকিৎসক!
ডোপ টেস্টের রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর ও সিল থাকার কথা। অথচ মানিকগঞ্জ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগ থেকে দেয়া একাধিক রিপোর্টে এমন এক চিকিৎসকের নাম, স্বাক্ষর ও সিল পাওয়া গেছে, যিনি বলছেন, এসব রিপোর্টে তিনি কখনোই স্বাক্ষর করেননি।

মানিকগঞ্জে পানিতে ডুবে ১ কিশোরীর মৃত্যু
মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১
মানিকগঞ্জের শিবালয়ে রয়েল এক্সপ্রেস বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের সহকারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন।

জনগণ শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে চায়: প্রতিমন্ত্রী টুকু
জনগণ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে চায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, বরং তিনি হুমকি দিচ্ছেন। জনগণ তার ফাঁসির রায় কার্যকর করতে চায়।’