
৩ মাসের মধ্যে আরও ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে।

প্রবেশপত্রে ছবি জালিয়াতির মাধ্যমে কর অঞ্চলের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ, যোগদান করতে এসে আটক ২
প্রবেশপত্রে ছবি জালিয়াতি করে কর অঞ্চল নোয়াখালীর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ দুই জনকে চাকরিতে যোগদান করতে আসলে তাদের দেখে সন্দেহ হয় নিয়োগকারী কর্তৃপক্ষের। পরে তাদের কাগজপত্র যাচাই করে প্রক্সি পরীক্ষার প্রমাণ মেলায় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গতকাল (রোববার, ২১ জুন) রাতে নোয়াখালীর মাইজদী বাজার কর অঞ্চলের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্বাস্থ্যমন্ত্রীর সফরের পরও পরিবর্তন হয়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের চিত্র
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে গতকাল (মঙ্গলবার, ১৬ জুন) দুপুরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন শেষে অনিয়মের প্রমাণ মেলায় হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। দালাল ও বহিরাগতদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন শেষে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। হাসপাতালে তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনকে।

ঝটিকা সফরে গিয়ে তত্ত্বাবধায়ককে প্রত্যাহার, দালালদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
নোয়াখালীতে ঝটিকা সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনকালে রোগীদের চিকিৎসাসেবায় নানা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগের প্রমাণ মেলায় তাৎক্ষণিক হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. ফরিদ উদ্দিন চৌধুরীকে প্রত্যাহারের নির্দেশ দেন। এ নির্দেশনার পরপরই স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ মিছিল করে হাসপাতালে বাইরে থাকা লোকজন। বহিরাগতদের বিক্ষোভের মুখে এক পর্যায়ে সেখান থেকে সরে আসতে বাধ্য হন স্বাস্থ্যমন্ত্রী।

পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ; তদন্তে তিন সদস্যের কমিটি গঠন
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমের বিরুদ্ধে এক কিশোরীকে (১২) একাধিকবার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাই নিহত
নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ঘরছাড়া পরিবার
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক খোরশেদ আলমের বিরুদ্ধে এক কিশোরীকে (১২) একাধিকবার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত কয়েকমাস আগে এই ঘটনা ঘটলেও ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ করে এর কোনো প্রতিকার পাননি বলে জানান তারা। এতে ভুক্তভোগীর পরিবার প্রায় চার মাস হলে নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে রয়েছেন বলে জানিয়েছেন কিশোরীর মা।

নোয়াখালীর মাদক সেবনে বাধা দেয়ায় যুবককে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার
নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আরাফাত হোসেন ফাহিম (১৭) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। ঘটনার পর অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হত্যাকাণ্ডের মূল আসামি হারুন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালীতে বাড়ছে কিশোর অপরাধীদের আধিপত্য; আতঙ্কে এলাকাবাসী
নোয়াখালী জেলায় গড়ে উঠেছে দুই শতাধিক কিশোর অপরাধী চক্র। নিজেদের নামে গ্রুপ তৈরি করে দেয়ালে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শক্তি প্রদর্শনী। উঠতি বয়সে নিজেদের হিরো সাজাতে গিয়েই মূলত এসব অপরাধে জড়াচ্ছে তারা। কিশোরদের এ অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন।

নোয়াখালীর বেগমগঞ্জে ৩ পিস্তলসহ যুবক আটক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে পুলিশের চেকপোস্টে মো. রাহিম (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে ৩টি বিদেশি পিস্তল জব্দ করা হয়।