
রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে চিকিৎসা মনোবিজ্ঞান ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতি ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পদ্মায় আকস্মিক ঝড়ে ২০ নৌকাডুবি, আহত অন্তত ১৫
রাজশাহীতে হঠাৎ পানির তোড়ে পদ্মা নদীর পাড়ে প্রবল ঝড়ের সৃষ্টি হয়। গতকাল (বুধবার, ১৬ সেপ্টেম্বর) রাতের এ ঝড়ে নদীতে ডুবে গেছে অন্তত ২০টি নৌকা। এছাড়া টি-বাঁধের নদীর পাড়ে থাকা অন্তত ৫০টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করা হয়েছে। বিষয়টি বাস্তবায়নে নির্বাচিত বিভাগসমূহকে প্রয়োজনীয় উপকরণাদি প্রদান করা হয়েছে।

রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা
রাজশাহীতে ধীরে ধীরে কমতে শুরু করেছে পদ্মা নদীর পানি প্রবাহ। এর আগে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে নদীর চর ও তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে রাজশাহী নগরীর জন্য পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫ মিটার। যেখানে আজ পানি প্রবাহিত হচ্ছে ১৭ দশমিক ২৮ মিটারে।

রাজশাহীতে গরুচোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু
রাজশাহীর বাঘায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে শিমুল নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত অবস্থায় সমজান নামের আরেকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সাড়ে ৩ ঘণ্টা পর রাজশাহীর সব রুটে বাস চলাচল স্বাভাবিক
রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে বন্ধ হয়ে যাওয়া বাস চলাচল সাড়ে তিন ঘণ্টা পর আবার স্বাভাবিক হয়েছে। নাটোরের শ্রমিকদের সঙ্গে সমঝোতার পর রাজশাহী থেকে সব আন্তঃজেলা রুটে বাস চলাচল শুরু হয়েছে।

রেললাইন ভেঙে রাজশাহীর সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় প্রায় দেড় ঘণ্টা রাজশাহীর সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ ছিলো। আটকা পড়েছিল রাজশাহী থেকে ঢাকাগামী তিনটি ট্রেন।

স্থানীয় সরকার নির্বাচনে গোটা বাংলাদেশে বিএনপি’র একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে গোটা বাংলাদেশে বিএনপি’র একক প্রার্থী সুনিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণে বর্ণাঢ্য আয়োজন
নতুন ক্যাম্পাস, নতুন বন্ধু আর নতুন স্বপ্ন সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হলো হাজারো শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে বিভিন্ন বিভাগ ও অনুষদের ৪ হাজার ৩০০ জন শিক্ষার্থীকে ফুল ও শিক্ষাসামগ্রী দিয়ে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবক গ্রেপ্তার
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার, ২৮ আগস্ট) আরএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।