Recent event
জেলা: শরীয়তপুর
নির্বাচন উপলক্ষে শরীয়তপুরে সেনাপ্রধানের পরিদর্শন ও মতবিনিময়

নির্বাচন উপলক্ষে শরীয়তপুরে সেনাপ্রধানের পরিদর্শন ও মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শরীয়তপুর জেলা পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) সফরকালে শরীয়তপুর জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশ নেন।

শরীয়তপুরে সরস্বতী পূজা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

শরীয়তপুরে সরস্বতী পূজা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

রাত পোহালেই বিদ্যার দেবী সরস্বতী পূজা। উৎসবকে সামনে রেখে শরীয়তপুরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। রঙের তুলিতে প্রাণ পাচ্ছে দেবী সরস্বতীর প্রতিমা, মণ্ডপে মণ্ডপে ও ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে তৈরি প্রতিমা। পুরো এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।

নির্বাচন কমিশনের নানা বিষয়ে নিরপেক্ষতার প্রশ্ন উঠেছে: রিজভী

নির্বাচন কমিশনের নানা বিষয়ে নিরপেক্ষতার প্রশ্ন উঠেছে: রিজভী

নির্বাচন কমিশনের নানা আচরণে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর পৌরসভার অডিটরিয়ামে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন শেষে তিনি এ দাবি করেন।

শরীয়তপুরে ‘জোড়া ইলিশের মেলা’, উৎসব আর ঐতিহ্যে মুখর মধ্যপাড়া

শরীয়তপুরে ‘জোড়া ইলিশের মেলা’, উৎসব আর ঐতিহ্যে মুখর মধ্যপাড়া

মাঘ মাসের প্রথম দিনেই শরীয়তপুরের মধ্যপাড়ায় বসেছে ঐতিহ্যবাহী ‘জোড়া ইলিশের মেলা’। ভোর হতেই মানুষের ঢল নামে মেলাপ্রাঙ্গণে। উৎসবমুখর পরিবেশ, কোলাহল আর প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ মেলা কেবল মাছ কেনাবেচার জায়গা নয় বরং শরীয়তপুরবাসীর আবেগ, বিশ্বাস ও লোকজ ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য, আবারও প্রাণ গেল রোগীর

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য, আবারও প্রাণ গেল রোগীর

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। ঢাকায় নেয়ার পথে দুই দফায় অ্যাম্বুলেন্স আটকে রাখার অভিযোগে হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন এক হৃদরোগী রোগী। এ ঘটনাকে কেন্দ্র করে জেলায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আজ (বুধবার, ১৪ জানুয়ারি) বিকেল ৫টায় জেলা প্রশাসক অ্যাম্বুলেন্স মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে জরুরি সভা ডেকেছেন।

ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে শরীয়তপুর-চাঁদপুর সড়ক প্রকল্প

ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে শরীয়তপুর-চাঁদপুর সড়ক প্রকল্প

শরীয়তপুর–চাঁদপুর আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্পে দেখা দিয়েছে ভয়াবহ অনিশ্চয়তা। ৯৫ হেক্টর ভূমি অধিগ্রহণের বিপরীতে বরাদ্দ পাওয়া ৪৩১ কোটি ৬৮ লাখ টাকার প্রায় পুরোটাই শেষ হয়ে গেছে মাত্র ৪৯ হেক্টর জমি অধিগ্রহণেই। ফলে বাকি ৪৬ হেক্টর জমির অধিগ্রহণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে পুরো প্রকল্পে। থমকে গেছে সড়ক নির্মাণ কাজ। ছয় বছরে ৩৫ কিলোমিটার সড়কের মাত্র ছয় কিলোমিটার নির্মাণ শেষ হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এ গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক।

শরীয়তপুরের জাজিরায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫টি ককটেল উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫টি ককটেল উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুরে যৌথ বাহিনীর অভিযানে ককটেলের সাদৃশ্য ৪৫টি ককটেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উপকরণ উদ্ধার করা হয়েছে। আজ (সোমবার, ১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিলাশপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি ও চেরাগআলী ব্যাপারীকান্দি গ্রামে যৌথ বাহিনীর অভিযানে এগুলো উদ্ধার করা হয়েছে।

মেঘনার বুকে অর্থনৈতিক অঞ্চল; তিন বছরেও নেই দৃশ্যমান অগ্রগতি

মেঘনার বুকে অর্থনৈতিক অঞ্চল; তিন বছরেও নেই দৃশ্যমান অগ্রগতি

প্রকৃতির অপার সৌন্দর্য আর সম্ভাবনা নিয়ে মেঘনায় নদীর বুকে জেগে উঠেছে বিশাল চর। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার এ চরেই সরকার গড়ে তুলতে চায় কৃষি ও মৎস্যভিত্তিক অর্থনৈতিক অঞ্চল। পরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যেতে পারে পুরো অঞ্চলের অর্থনৈতিক চিত্র। তিন বছর আগে অর্থনৈতিক অঞ্চলের জন্য খাসজমি বরাদ্দ হলেও এলাকায় নেই নামফলক বা উন্নয়নকাজের কোনো চিহ্ন।

ডামুড্যায় ব্যবসায়ী হত্যা: আদালতে স্বীকারোক্তি, তিন আসামি কারাগারে

ডামুড্যায় ব্যবসায়ী হত্যা: আদালতে স্বীকারোক্তি, তিন আসামি কারাগারে

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার আলোচিত ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া তিন আসামি। স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শরীয়তপুরের বীরাঙ্গনা যোগমায়া মালো আর নেই

শরীয়তপুরের বীরাঙ্গনা যোগমায়া মালো আর নেই

শরীয়তপুরের বীরাঙ্গনা যোগমায়া মালো আর নেই। ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ৬৯ বছর বয়সে তিনি পরলোক গমন করেছেন। আজ (সোমবার, ৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। পরে সন্ধ্যায় মনোহর বাজার পৌরসভা শ্মশানে তার দাহ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন।