
ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়ম ঠেকাতে লটারি: আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রারদের বদলির ক্ষেত্রে অনিয়ম ও পোস্টিং বাণিজ্য ঠেকাতে ঢাকা শহরে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হলে ছাড় নয়: আইনমন্ত্রী
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাঁড়ালে তা বিবেচনায় নেয়া হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন-চেষ্টা, ফিরিয়ে দিলো বিজিবি
বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল (সোমবার, ৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন কনস্টেবল মোস্তাইন বিল্লাহ ও কনস্টেবল নাজমুল ইসলাম।

প্রায় ৪ মাস পর ফিরলো লেবাননে ইসরাইলের হামলায় নিহত শুভর মরদেহ
লেবাননে ইসরাইলের ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের শুভ দাসের মরদেহ দেশে ফিরেছে। মৃত্যুর তিন মাস ২৫ দিন পর আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শেষবারের মতো শুভকে দেখতে বাড়িতে ভিড় করেন প্রতিবেশী ও এলাকাবাসীরা।

তিন মাস পর খুলছে সুন্দরবন; ব্যস্ততা ফিরেছে উপকূলের জনপদে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে আবারও জেলে-বাওয়ালি ও পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন। দীর্ঘ বিরতির পর নতুন মৌসুম ঘিরে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের বননির্ভর জনপদে ফিরেছে কর্মব্যস্ততা। নদীর ঘাটে চলছে নৌকা মেরামত, জাল সেলাই, ইঞ্জিন পরীক্ষা ও আলকাতরা দেয়ার কাজ। পর্যটকবাহী নৌযানগুলোও প্রস্তুত করা হচ্ছে নতুন মৌসুমের জন্য।

ওডিশা উপকূলে জাহাজডুবিতে সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার মামুন নিখোঁজ
ভারতের ওডিশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন। গত শনিবার (২২ আগস্ট) জাহাজডুবির পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী উদ্ধার অভিযান চালালেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন একটি ভালো খবরের আশায়।

সাতক্ষীরার খোলপেটুয়া নদীতে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় লোনা পানি বহনকারী কার্গো জাহাজ এমভি আশকাফুর এর মাস্টার লুৎফার রহমানের (৫৫) মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চৌদ্দরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফার রহমান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার নুর ইসলামের ছেলে।

জমি বিরোধে কৃষককে হত্যা, ভারতে পালানোর সময় দুই চাচাতো ভাই আটক
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক জিতেন মন্ডলকে (৫৮) পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর ভারতে পালানোর সময় তার দুই চাচাতো ভাইকে আটক করেছে বিএসএফ।

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় আবু রায়হান (৩০) নামে এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন।