
আশুলিয়ায় বাসা থেকে স্বামী-স্ত্রীসহ এক নবজাতকের মরদেহ উদ্ধার
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীসহ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিক্ষা খাতে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে তা দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ (শুক্রবার, ২১ আগস্ট) সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

সাভারে একটি বাড়ি থেকে ৫ বোমাসদৃশ বস্তু উদ্ধার; আটক ১
ঢাকার সাভারে বিস্ফোরক নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের বিশেষায়িত দল। অভিযানে পাঁচটি বোমাসদৃশ বস্তু, ককটেল ও হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরিফ হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিকেএসপিতে কারাতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু; তদন্তে ক্রীড়া মন্ত্রণালয়
সাভারের বিকেএসপিতে দশম শ্রেণির কারাতে শিক্ষার্থী ইয়াসীন আরাফাত জিমের রহস্যজনক মৃত্যুর কারণ অনুসন্ধানে ৫ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বায়ুদূষণে বছরে ৮৮ হাজার অকালমৃত্যু; আর্থিক ক্ষতি প্রায় ৩ লাখ কোটি টাকা
বাংলাদেশে বায়ুদূষণ এখন জনস্বাস্থ্যের জন্য নীরব ঘাতকে পরিণত হয়েছে। দেশের ছয়টি প্রধান শহরে শুধু অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) দূষণের কারণেই প্রতিবছর প্রায় ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকালমৃত্যু হচ্ছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছেন প্রায় ২৪২ জন।

শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে সাভারে শিক্ষার্থীদের আন্দোলন
সাভারে শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার মোড়ে প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ: যুবলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২
জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) দুপুরে প্রিজনভ্যানে করে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযান; ৩টি সিসা ভাট্টি গুঁড়িয়ে দিলো মোবাইল কোর্ট
সাভারের ভাকুর্তায় উন্মুক্ত স্থানে পুরনো ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা উৎপাদনের দায়ে ৩টি খোলা ভাট্টির ৬টি চুল্লি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল (বুধবার, ১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা ও ঢাকা জেলা কার্যালয়ের যৌথ মোবাইল কোর্ট এ অভিযান চালায়।

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মি লিউ উ ইন সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।