
জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় বিএনপি, হুমকি-ধমকিতে লাভ নেই: জ্বালানিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। জনগন যে সময়ের জন্য ম্যান্ডেট দিয়েছে, সে পর্যন্ত ক্ষমতায় থাকবে সরকার। কোনো হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না।

সিরাজগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের ঝাঐলে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এটি অগ্নিসংযোগ নাকি অগ্নিকাণ্ড তা নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
শুধু আইন করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, আইনকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করতে হবে এবং আইনের সঠিক প্রয়োগ সুনিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইন ও ইনজেকশন উদ্ধার, আটক ২
সিরাজগঞ্জে একটি ট্রাক থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

লোকসান-ঋণের চাপ কাটিয়ে ফের চালুর পথে ‘জাতীয় জুট মিলস’
বেসরকারি খাতে যাচ্ছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ‘জাতীয় জুট মিলস’। লোকসান আর ঋণের চাপে বারবার বন্ধ হওয়া পাটকলটি এবার ৩০ বছরের জন্য ইজারা দিচ্ছে সরকার। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে মিলটি দ্রুত চালুর উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা মনে করছেন, মিলটি চালু হলে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গতি ফিরবে।

সরকার নিজের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে: জামায়াত আমির
দেশের সার্বিক পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং ব্যাংক ও শেয়ার বাজারের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের আয়-ইনকাম না বাড়লেও বারবার গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। সরকার নিজের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।

সিরাজগঞ্জে বাঁধ উঁচু হলেও পাকা হয়নি সড়ক; ভোগান্তিতে ২০ গ্রামের মানুষ
সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুর পর্যন্ত ২৯ কিলোমিটার আঞ্চলিক সড়ক এখন চলাচলের অযোগ্য। বাঁধ উঁচু করতে রাস্তায় মাটি ফেললেও, তা আর পাকা করা হয়নি। ফলে বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলোবালির পাশাপাশি সড়কে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। ভোগান্তিতে দুই উপজেলার ২০টি গ্রামের মানুষ।

১৯ বছর ধরে বন্ধ সিরাজগঞ্জ স্পিনিং মিল; নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ
সিরাজগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জে ঐতিহ্যবাহী ‘সিরাজগঞ্জ স্পিনিং অ্যান্ড কটন মিলস’ এখন শুধুই স্মৃতি। একসময় হাজারো শ্রমিকের কর্মচাঞ্চল্যে মুখরিত এ কারখানা সচল রেখেছিল এ অঞ্চলের অর্থনীতির চাকা। কিন্তু নানা সংকট ও অব্যবস্থাপনায় দীর্ঘ ১৯ বছর ধরে বন্ধ রয়েছে মিলটি। অযত্নে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সম্পদ। পরিত্যক্ত এ চত্বর এখন পরিণত হয়েছে মাদকসেবীদের আখড়ায়। স্থানীয়দের দাবি, সরকারি উদ্যোগে আবারও চালু করা হোক ঐতিহ্যবাহী এ শিল্প প্রতিষ্ঠান।

বন্ধ থাকা পাটকল-টেক্সটাইল মিল চালুর উদ্যোগ সরকারের: প্রতিমন্ত্রী শরিফুল
দেশের বন্ধ থাকা পাটকল, টেক্সটাইল মিলসহ সকল শিল্পপ্রতিষ্ঠান নতুন করে চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। নির্বাচনি ইশতেহার অনুযায়ী এবং প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এই কার্যক্রম এগিয়ে চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

আ.লীগের হাতেই দেশের পাট-চা শিল্প ধ্বংস হয়েছে: জ্বালানিমন্ত্রী
আওয়ামী লীগের হাতেই দেশের পাট ও চা শিল্প ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আরও বলেন, ‘যে পাট ও তাঁত শিল্পের ওপর ভিত্তি করে এদেশের অর্থনীতি গড়ে উঠেছিলো এবং যার অবদান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনস্বীকার্য ছিলো, সেই গৌরবময় ঐতিহ্যকে একটি দল সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।’