কে বলবে এটা বাংলাদেশ নয়! দেশ থেকে দূরে থেকেও ষোলআনা দেশজ উপস্থাপনা ছিল আয়োজনের পরতে পরতে।
দীর্ঘ ৩০ বছরের গৌরবময় ইতিহাসের ধারাবাহিকতায়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়াল নতুন অধ্যায় শুরু করেছে। এ উপলক্ষে এ বছরের আয়োজন ছিলো চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে অংশ নেয়া একজন বাংলাদেশি বলেন, ‘আমরা সবাই এখানে বন্ধুত্ব দেখতে পাচ্ছি। আমরা সব প্রবাসীদের অনুরোধ করবো তারাও যেন এমন অনুষ্ঠানে অংশ করে।’
সংগঠনের নবনির্বাচিত সভাপতি শাকিল আহমেদ পিয়াস এবং সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমানকে অভিনন্দন জানিয়ে, প্রাক্তন সভাপতি দেওয়ান মনিরুজ্জামানের বিদায়ের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
অন্য আরেকজন বলেন, ‘অনুষ্ঠানে অংশ নিয়ে ভালো লাগছে। মনে হচ্ছে না বাংলাদেশ থেকে এতো দূরে আছি।’
আয়োজনে বৈশাখী মেলা কেবল আনন্দের উৎসব নয়, এটি রীতিমতো মিলন মেলা- জানান বাঙালিরা। কয়েক হাজার বাংলাদেশি প্রবাসী অনুষ্ঠানে অংশ নেন। অন্য প্রদেশ থেকেও যোগ দেন অনেকে।
আয়োজকরা জানান, এই মেলা ও অনুষ্ঠান প্রমাণ করেছে যে, মন্ট্রিয়াল বাংলাদেশি কমিউনিটি সমৃদ্ধ, প্রাণবন্ত, এবং একসঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সক্ষম।
