প্রতিবছর ঈদের আগে ধুম বেচাবিক্রি থাকলেও কুয়েতের এবারের চিত্র ভিন্ন। পোশাকের দোকান, ছোট বড় শপিং মলে তুলনামূলক ক্রেতা কমেছে। সন্ধ্যা থেকে মধ্যরাত যেখানে বেচা-বিক্রিতে ব্যস্ত থাকতেন বিক্রেতারা সেখানে এবার প্রতিষ্ঠানগুলো প্রায় ক্রেতাশূন্য।
আরও পড়ুন:
সেলাই কারখানা ও দর্জি দোকানগুলোতেও একই চিত্র। বাড়তি কারিগর নিয়ে ঈদের মৌসুম সামাল দেয়া প্রতিষ্ঠানেও নেই অতিরিক্ত কাজের চাপ। যুদ্ধপরিস্থিতি কারণে আগের মতো ব্যবসা-বাণিজ্য নাই বলে জানান প্রবাসী ব্যবসায়ীরা।
ঈদ ঘিরে বহু প্রতিষ্ঠান চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দিয়ে থাকে। যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রেতা কমে আসায় এমন কর্মীরাও কাজ হারাচ্ছেন। অন্যদিকে ঈদ ঘিরে এবার প্রবাসীদের দেশে ফেরার সংখ্যা কমে আসার কারণেও ক্রেতা কমেছে। প্রবাসী একজন বলেন, ‘যারা চুক্তিভিত্তিক কাজ করতো তাদের জন্য অনেক সমস্যায় পরতে হবে।’
তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আকাশ পথ নিয়মিত হলে ব্যবসায় বাণিজ্যে আবার গতি ফিরে আসবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।





