
ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে হিটলার বিশ্বাস (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোণার সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখনো মামলা হয়নি
নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাবেক সেনাসদস্য ও সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। নিহত লুৎফুজ্জামান ফকির ‘রূপসী বাংলা’ নামে একটি বেসরকারি আইপিটিভির নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা ও বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতেন তিনি।

গৃহযুদ্ধ সত্ত্বেও প্রতিবেশীদের কাছে টানছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
দেশজুড়ে তীব্র গৃহযুদ্ধ ও বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা অব্যাহত থাকার পরও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছেন মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসের পর সম্প্রতি মালয়েশিয়া সফরেও তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। তবে মানবাধিকারকর্মী ও বিশ্লেষকেরা সতর্ক করে বলছেন, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের এমন তৎপরতা জান্তা বাহিনীকে সহিংসতা বাড়াতে আরও বেপরোয়া করে তুলছে।

ইরান সংকট: পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার সম্ভাবনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র
ইরান যাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত পিকঅ্যাক্স মাউন্টেন নামের ভূগর্ভস্থ স্থাপনায় যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ওয়াশিংটন কোনো পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বলেও নিশ্চিত করেছেন তিনি।

প্রধানমন্ত্রীকে ঘিরে নয় মাসে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম পরিচয় যাই থাকুক, রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্ম পরিচয় যাই থাকুক, রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান। সকল সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ভোগ করবে, কোন বৈষম্য থাকবে না।

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সাংবাদিক আহত
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের সময় ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডেইলি ওয়াশিংটন পোস্টের এক ফটোসাংবাদিক গুরুতর আহত হয়েছেন। হাইডি লেভাইন নামের ওই মার্কিন আলোকচিত্রীকে রামাল্লাহর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে প্রস্তুতি জোরদার, মাঠ পরিদর্শন ভূমিমন্ত্রীর
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম রাজশাহী সফর। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ও প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখর করে তুলতে আজ প্রস্তুতি সভা করেছেন রাজশাহী জেলা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

ফিলিস্তিন সংকট: বসতি বন্ধে ইসরাইলকে চীনের চাপ
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন অবিলম্বে বন্ধ ও তা প্রত্যাহারের জন্য ইসরাইলকে আহ্বান জানিয়েছে চীন। আজারবাইজানের বাকুতে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ আহ্বান জানান। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শেষ টি-টোয়েন্টির আগে ভারতীয় দলে ভুবনেশ্বর কুমার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার।

ইসলামী দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জামায়াত আমীরের
ছোটখাট মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর একত্ববাদ এবং রাসূলকে নেতা মেনে ইসলামী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর শফিকুর রহমান।
 leader Abhijeet Dipke and AISA chief Neha Bora-320x167.webp)
দিল্লিতে তেরঙ্গা মিছিল বের করার চেষ্টায় আটক অভিজিৎ দিপকে ও নেহা বোরা দিপ
নয়াদিল্লিতে ‘লেহরা দো তেরঙ্গা’ মিছিল বের করার চেষ্টা করলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) বিকেলে সেন্ট্রাল পার্ক ও কনট প্লেস এলাকা থেকে তাদের সঙ্গে আরও ৪-৫ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। নির্বাচন কমিশন ও পুলিশের বিধিনিষেধের বিরুদ্ধে ডাকা এই মিছিল ঘিরে কনট প্লেস ও আশপাশের এলাকায় দুই হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হলে পুলিশ অভিযান শুরু করে।