Recent event

মহাকুম্ভ মেলায় ৩০০ কিলোমিটার যানজট

0

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ মেলার কারণে ২শ' থেকে ৩শ' কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। উত্তর প্রদেশের প্রয়াগরাজে লাখ লাখ ভক্ত অনুরাগীরা আসতে থাকায় সেখানে ভয়াবহ যানজট দেখা দেয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্রয়াগরাজ পর্যন্ত রাস্তায় হাজার হাজার যানবাহন স্থবির হয়ে আছে।

বসন্ত পঞ্চমীর পবিত্র স্নানের পর ধারণা করা হয়েছিল, ভিড় কমবে। কিন্তু দেখা গেছে উল্টো চিত্র। প্রয়াগরাজে তিন নদীর সংযোগস্থল ত্রিভেনি সঙ্গমে স্নানের জন্য এখনও আসছেন হাজার হাজার ভক্ত।

এই ট্রাফিক জ্যাম কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পারে মধ্য প্রদেশের পুলিশ প্রয়াগরাজ অভিমুখে যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছে।

অভিযোগ করা হচ্ছে, অনেক যানবাহন ৪৮ ঘণ্টা পর্যন্ত আটকে রয়েছে। বিশ্বের সবচেয়ে ব্ড় ধর্মীয় এই সমাগমে এতো অব্যবস্থাপনা নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করছে বিরোধীদল।

সেজু