দুর্গাপূজা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার: গয়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায়
গয়েশ্বর চন্দ্র রায় | ছবি: এখন টিভি
0

দুর্গাপূজা ঘিরে সরকার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও নির্বাচিত সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে এবার সারা দেশে উদযাপন করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।’

আজ (শনিবার, ১৭ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

এসময় গয়েশ্বর চন্দ্র বলেন, ‘এবার পূজা ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির সব স্থরের নেতাকর্মীরা মণ্ডপগুলোর পাহারাদার হিসেবে কাজ করছে। আর এ কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। এটিই সম্প্রীতির বার্তা।’

সবশেষে তিনি আরও বলেন, ‘সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে অন্য ধর্মের সাধারণ মানুষও এ উৎসবে অংশগ্রহণ করছেন।’

এসএইচ