বৈঠকে খাদ্য ও পানীয় খাতে বিদেশি কর্মী নিয়োগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।
যোগাযোগমন্ত্রী বলেন, বিদেশি কর্মীসংক্রান্ত বিষয়গুলো আরও কার্যকরভাবে পরিচালনা করা, শিল্পখাতের প্রকৃত জনবল চাহিদা মূল্যায়ন করা এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।
বৈঠকের মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থাপনায় আরও সমন্বিত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করছেন মালয়েশিয়া সরকার।
