Recent event

ভারতে শিবসেনা নেতার ছেলের গাড়ি চাপায় নারীর মৃত্যু

0

ভারতে শিবসেনা এক নেতার ছেলের বেপরোয়া গাড়ি চাপায় নিহন হয়েছেন এক নারী। আজ (রোববার, ৭ জুলাই) মুম্বাইয়ের ওরলিতে ঘটেছে এ ঘটনা।

রোববার স্কুটারে করে মাছ কিনতে বেরিয়েছিলেন ওই দম্পতি। ফেরার পথেই ঘটে মর্মান্তিক ঘটনা। একটি বিএমডব্লিউ গাড়ি দ্রুত গতিতে ছুটে এসে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাণ হারান কাবেরী নামের সেই নারী। এ ঘটনায় আহত হন তার স্বামী।

পুলিশ জানায় , গাড়িটি চালাচ্ছিলেন শিবসেনা নেতার ছেলে মিহির শাহ। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে পতালক রয়েছেন মিহির। তার খোঁজ করছে পুলিশ। এই ঘটনায় বাবা শিবসেনা নেতা রাজেশ শাহকে আটক করেছে পুলিশ। গাড়ির চালককেও নেয়া হয়েছে হেফাজতে।

এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। মহারাষ্ট্রে জোট গড়ে ক্ষমতায় রয়েছে শিবসেনা। এই ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। দোষীদের শাস্তি দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

এসএস