ন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ | ছবি: সংগৃহীত
0

মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুর-১২ নম্বর সেকশন এলাকায় পূরবী সিনেমা হল, সিটি ক্লাব মাঠ ও আশপাশের এলাকার ২৫ থেকে ৩০টি পোশাক কারখানার শ্রমিকেরা প্রধান সড়ক অবরোধ করেন।

অবরোধের কারণে মিরপুর-১২ থেকে মিরপুর-১০ ও কালশীমুখী সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দৈনন্দিন খরচ মেটাতে তারা হিমশিম খাচ্ছেন। মিরপুরের বিভিন্ন এলাকার নারী ও পুরুষ শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন।

দুপুর ২টা ৪০ মিনিটে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন। তবে তারা কর্মসূচিতে কোনো ধরনের হস্তক্ষেপ করেননি।

এসএস