‘ভোটের বাংলা’ গঙ্গায় মোদির নৌকা ভ্রমণ

গঙ্গায় মোদির নৌকা ভ্রমণ
গঙ্গায় মোদির নৌকা ভ্রমণ | ছবি: সংগৃহীত
0

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে পশ্চিমবঙ্গ সফরে এসে গঙ্গা বন্দনায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) সকালে কলকাতার গঙ্গাবক্ষে ‘নৌকা বিহার’ এর মাধ্যমে দিন শুরু করেন তিনি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সে অভিজ্ঞতার কথা শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘গঙ্গা প্রতিটি বাঙালির হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে। বলা যায়, গঙ্গা বাংলার আত্মার মধ্য দিয়ে প্রবাহিত হয়।’

নৌকায় ভ্রমণকালে তিনি স্থানীয় মাঝি ও প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিশ্রমের প্রশংসা করেন।

একইসঙ্গে মোদি বিদ্যাসাগর সেতু ও হাওড়া ব্রিজের কিছু ছবিও শেয়ার করেন এবং বাংলার মানুষের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এএইচ