টিএমএসএস-এ ১৪০০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | ছবি: সংগৃহীত
0

বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস (TMSS) তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য বিশাল জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। ৫টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১,৪০০ জন শূন্য পদে (1400 Vacancies) এই নিয়োগ প্রদান করা হবে। বাংলাদেশের যেকোনো জেলার যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পদের নাম ও পদ সংখ্যা (Post Names and Vacancy Details)

বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগযোগ্য পদগুলো হলো:

১. শাখা ব্যবস্থাপক (Branch Manager): ১০০ জন।

২. শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর (Branch Accountant cum Computer Operator): ১০০ জন।

৩. ফিল্ড সুপারভাইজার (Field Supervisor): ৫০০ জন।

৪. সহকারী ফিল্ড সুপারভাইজার (Assistant Field Supervisor): ৫০০ জন।

৫. বিনিয়োগ কর্মী (Investment Worker - Islamic Branch): ২০০ জন।

আরও পড়ুন:

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (Educational Qualification & Experience)

শাখা ব্যবস্থাপক ও হিসাবরক্ষক: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর (Post-graduation)। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার ও বয়স শিথিলযোগ্য।

ফিল্ড সুপারভাইজার: স্নাতক বা সমমান (Graduate/Equivalent)।

সহকারী ফিল্ড সুপারভাইজার: এইচএসসি বা সমমান (HSC/Equivalent)।

বিনিয়োগ কর্মী: স্নাতক বা ফাজিল ডিগ্রিধারী। অধূমপায়ী এবং ইসলামি আদর্শের অনুসারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা (Salary and Benefits)

টিএমএসএস-এ নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণকালীন (Probation Period) ও স্থায়ী হওয়ার পর আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। পদের ধরণ অনুযায়ী প্রশিক্ষণ শেষে বেতন ২৭,৮১০ টাকা থেকে সর্বোচ্চ ৪১,৭২৫ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া পিকেএসএফভুক্ত (PKSF) প্রতিষ্ঠানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ বেতন স্কেল ও দ্রুত স্থায়ীকরণের সুযোগ রয়েছে।

আবেদন করার নিয়ম (How to Apply TMSS)

আগ্রহী প্রার্থীদের ‘পরিচালক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন)’ বরাবর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাক বা কুরিয়ার সার্ভিসের (Postal or Courier Service) মাধ্যমে টিএমএসএস-এর যেকোনো আঞ্চলিক বা শাখা কার্যালয়ে পাঠানো যাবে। আবেদনের সাথে ৩০০ টাকা আবেদন ফি (Application Fee) জমা দিতে হবে।

এসআর