Recent event

ধানমন্ডি থেকে আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার

0

রাজধানীর ধানমন্ডি থেকে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ (সোমবার, ২ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) জানান, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলেও জানানো হয়।

আনোয়ার হোসেন মঞ্জু একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক। তিনি পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী।

এর আগেও তিনি দুইবার দুই মন্ত্রণালয়ের (যোগাযোগ মন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী) দায়িত্ব পালন করেছেন। পিরোজপুর-২ আসন থেকে ছয়বারের (১৯৮৬,১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪) নির্বাচিত সংসদ সদস্য তিনি।

তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন।

tech