Recent event

অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

0

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) বন্ধ থাকবে।

বুধবার (৭ আগস্ট) ভারতীয়  ভিসা সেন্টারের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আইভিএসিএস বন্ধ থাকবে।

আরও বলা হয়, পরবর্তী আবেদনের তারিখ ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে। পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

tech