এ সময় সবুজ পাহাড়কে অপহরণ থেকে রক্ষাসহ অপহরণের পর তিনজনকে হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি মসজিদের ইমামসহ নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, ইউপি সদস্য মো. রশিদ মিয়া, শাহ্ আলমসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ বাণিজ্য করে বেপরোয়া হয়ে উঠেছে। পাহাড়ি এলাকায় হাজারো সাধারণ মানুষ চলাচল করতে পারে না।’ অপহরণ বন্ধে বর্তমান সরকার আরও কঠোর হলে অপহরণ বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন তারা।



 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)

