Recent event

নতুন স্বরাষ্ট্র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুরী

মনজুর মোর্শেদ চৌধুরী
মনজুর মোর্শেদ চৌধুরী | ছবি: সংগৃহীত
0

অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব মো. গোলাম রব্বানী সই করা প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে; যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

আরও পড়ুন:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে ১৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর পর থেকে স্বরাষ্ট্রসচিবের পদটি ফাঁকা ছিলো।

এফএস