সেনাসদস্য ও পরিবারবর্গের সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন | ছবি: বাংলাদেশ সেনাবাহিনী
1

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), নন-কমিশন্ড অফিসার (এনসিও), অন্যান্য পদবীর সেনাসদস্য, বেসামরিক কর্মচারী এবং তাদের পরিবারবর্গের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ (রোববার, ২২ মার্চ) সেনা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এবং তার সহধর্মিনী সারাহনাজ কমলিকা জামান এ শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সেনাসদস্যরা আনন্দিত ও অনুপ্রাণিত হন।

এএম