ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ গড়তে হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

নববর্ষ আয়োজনের উদ্বোধন করেন মীর শাহে আলম
নববর্ষ আয়োজনের উদ্বোধন করেন মীর শাহে আলম | ছবি: প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে
4

পুণ্ড্রের প্রাচীন ঐতিহ্য আর বাঙালির প্রাণের উৎসব— দুইয়ের অপূর্ব মেলবন্ধনে মুখর হয়ে উঠেছে বগুড়া পৌর পার্ক। বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে পাঁচ দিনব্যাপী বৈশাখি উৎসব এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।

আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকাল ৮টায় এ আয়োজনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বক্তব্যে তিনি বলেন, ‘বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসবে সবাইকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ গড়তে হবে। বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। ঢাকা–সিরাজগঞ্জ–বগুড়া রেললাইন নির্মাণকাজও প্রায় শেষের পথে। এছাড়াও বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের অপেক্ষা।’

শোভাযাত্রায় মীর শাহে আলম |ছবি: প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে

তিনি বলেন, ‘বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব প্রি-একনেক বৈঠকে অনুমোদন পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।’

আরও পড়ুন:

পাশাপাশি, দীর্ঘ ১৭ বছর উন্নয়নবঞ্চিত বগুড়ার জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি উৎসবের তাৎপর্য তুলে ধরে বাংলা সংস্কৃতির এই ধারা আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।

এসএস