আজ (বুধবার, ১১ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নতুন নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভাগীয় শহরগুলোতে আগে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রোল) গড় বিক্রয় থেকে ২৫ শতাংশ হ্রাস করে সরবরাহ করা হতো।
আরও পড়ুন:
বর্তমান জনস্বার্থ ও চাহিদা বিবেচনায় সে হ্রাসের হার কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনগুলোতে আগের চেয়ে ১০ শতাংশ বেশি তেল সরবরাহ করা হবে।
বিপিসি জানায়, ফিলিং স্টেশনগুলোর জন্য নির্ধারিত নতুন বরাদ্দ চার্ট অনুযায়ী এ সরবরাহ নিশ্চিত করা হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


 Andoni Iraola, Ryan Mason, and Xabi Alonso-320x167.webp)


