মূলধন সংকটে ভোগা ব্যাংকে অর্থ সহায়তার আশ্বাস আইএফসির, পরামর্শ দেবে জেপি মর্গান

বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বসন্ত সভায় মিটিং
বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বসন্ত সভায় মিটিং | ছবি: এখন টিভি
0

মূলধন খরায় ভোগা ব্যাংকগুলোদের অর্থ দেবে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল করপোরেশন। এছাড়াও, সরকারি-বেসরকারি খাতেও অর্থ সহায়তা দেয়ার বিষয়ে একমত আইএফসি। শুধু তাই নয় বাংলাদেশের শেয়ার বাজারের কারসাজি রুখতে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেবে জেপি মর্গান। বসন্ত সভার তৃতীয় দিন শেষে এমনটাই জানিয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বসন্ত সভার তৃতীয় দিনে বাংলাদেশে জন্য এলো বড় সুখবর। এ দিন আন্তর্জাতিক ফিনান্সিয়াল করপোরেশন, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জেপি মর্গানসহ বেশ কয়েকটি সংস্থা ও ব্যক্তির সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেয় বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাব বাংলাদেশের ওপর কমাতে বেশকিছু অর্থনৈতিক আশ্বাস পেয়েছে বাংলাদেশ।

মূলধন খড়ায় ভোগা ব্যাংক, সরকারি প্রকল্প, বেসরকারি সংস্থা ও অর্থনৈতিক সেক্টরগুলোকে মূলধন দেয়ার আশ্বাস দিয়েছে আইএফসি। এছাড়াও প্রবাসীদের দক্ষ হিসেবে গড়ে তোলা, দেশে কর্মসংস্থান তৈরিতে বিশ্বের বিভিন্ন সংস্থার সহায়তাসহ আরও বেশকিছু আশ্বাস দেয়া হয়েছে প্রতিনিধি দলের সদস্যদের।

আরও পড়ুন:

দিন শেষে তৃতীয় দিনের অর্জন নিয়ে কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। জানান, আইএফসি বড় ধরনের ঋণ সহায়তা দেবে। ঋণে করা সরকারি বিভিন্ন প্রকল্প মুক্ত করতেও পাশে থাকবে আইএফসি।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার থেকে যখন কোনো প্রকল্প নেয়া হবে সে সময় যেন সরকার থেকে অর্থ না নিয়ে কাজ করা যায় সে বিষয়ে তারা কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছে।’

মন্ত্রী আরও জানান, অর্থনীতির অন্যতম মানদণ্ড শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে জেপি মর্গান। পরামর্শের পাশাপাশি ও প্রযুক্তিগত সহায়তা পাওয়া যাবে বলেও জানান তিনি।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘জেপি মর্গান আমাদের সঙ্গে কাজ করাটা একটা ভালো লক্ষণ। এই বিষয়টা আলাপ আলোচনা হচ্ছে আর তারা আসলে আরও অনেক কোম্পানিও আমাদের দেশে আসবে।’

এখন থেকে গৎবাঁধা নিয়মে দেশের অর্থনীতি আর পরিচালিত হবে না বলেও জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী।

জেআর