রিকার্ভ পুরুষ দলের সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দিয়েছে আলিফ, সাগর ও রাফিরা। কম্পাউন্ড নারী দল শ্রীলঙ্কাকে হারিয়েছে ২৩৩-২১৯ পয়েন্টে। একই প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছে কম্পাউন্ড মিক্সড ও পুরুষ দলও।
চারটি ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। বুধবার হবে কম্পাউন্ডের তিনটি ফাইনাল। আর ২৯ অক্টোবর রিকার্ভ পুরুষ দলের স্বর্ণের লড়াই। একই দিন ব্রোঞ্জের জন্য লড়বে রিকার্ভ নারী ও মিক্সড দল। এবার এশিয়া কাপ থেকে বড় সাফল্যের স্বপ্ন দেখছে বাংলাদেশ।





