আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন ঘিরে ভারতের পশ্চিমবঙ্গে অভিনব আয়োজন করেছেন এক চা বিক্রেতা। উত্তর ২৪ পরগণা জেলার বাসিন্দা শিবে পাত্র মেসির চরম ভক্ত। ২০১১ সালে নিজের বাড়ি রঙ করেছিলেন আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে। সেই থেকেই প্রতিবছরই মেসির জন্মদিন জাঁকজমকপূর্ণ ভাবে পালন করে আসছেন তিনি।
চলতি বিশ্বকাপে যখন পায়ের জাদুতে একের পর এক রেকর্ড গড়ছেন লিওনেল মেসি, ঠিক সেই সময় তার ৩৯তম জন্মদিনে ৩৯ পাউন্ডের কেক কেটে, ৩৯ রকমের খাবার ও ৩৯ রকমের মিষ্টি দিয়ে পালন করেন জন্মদিন। গোটা এলাকা মুড়িয়ে ফেলা হয় নীল সাদা বেলুনে। মেসি খেলা ছেড়ে দিলে তিনিও এই জন্মদিন পালন করা বন্ধ করে দেবেন বলে জানান এই আয়োজক।
শিবে পাত্রের বলেন, ‘আমি একদিন বলেছিলাম ২০১০-এ, যে আমার সর্বকালের সেরা প্লেয়ার হবে। এ কিন্তু সর্বকালের সেরা প্লেয়ার হয়েছে। আর আমি মেসির জন্মদিন এ বছরই লাস্ট। মেসি খেলা ছাড়ছে, মেসি খেলা ছাড়ছে, শিবে ইছাপুর থেকে মেসির জন্মদিন ছাড়ছে।’ অপরদিকে শিবের পাত্রর স্ত্রী স্বপ্না পাত্র ও মেয়ে নেহা পাত্র দাস উভয়ই মেসির শুভকামনা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।





