খেলোয়াড় লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা; ডমিনোজের অভিনব অফার

খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হচ্ছে ও পিজ্জা
খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হচ্ছে ও পিজ্জা | ছবি : সংগৃহীত
0

ফুটবল মাঠে প্রিয় দলের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে সমর্থকদের মন ভেঙে যাওয়াই স্বাভাবিক। তবে সেই হতাশা দূর করতে এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে বিশ্বের জনপ্রিয় পিৎজা চেইন ডমিনোজ। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের একজন খেলোয়াড় লাল কার্ড দেখতেই চালু হয়েছে ১০ লাখ ডলার মূল্যের ফ্রি পিৎজা অফার।

ফুটবল মাঠে লাল কার্ড দেখলেই ক্ষোভে ফেটে পড়েন খেলোয়াড়রা। আর হতাশ হয়ে পড়েন দর্শকরা। কিন্তু এবার লাল কার্ডের কষ্টের প্রলেপ দিতে দারুণ এক উদ্যোগ নিয়েছে ডোমিনোজ পিজ্জা।

ফিফা বিশ্বকাপে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগান। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল করার কিছুক্ষণের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

আরও পড়ুন:

আর এই লাল কার্ডের সঙ্গে সঙ্গেই কার্যকর হয় ডমিনোজের আগে থেকেই ঘোষণা করা বিশেষ প্রচারণা। গত মে মাসে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের কোনো ফুটবলার লাল কার্ড দেখলে সমর্থকদের জন্য দেয়া হবে মোট ১০ লাখ ডলার মূল্যের ‘ইমার্জেন্সি পিৎজা’। এ যেন ফুটবল আর ফুড মার্কেটিংয়ের এক ব্যতিক্রমী মেলবন্ধন

তবে এই অফার সবার জন্য নয়। নির্ধারিত সময়ের মধ্যে আগে থেকে নিবন্ধন করা গ্রাহকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৬০ হাজারের বেশি বিজয়ী বেছে নেয়া হবে। নির্বাচিত প্রত্যেকে পাবেন একটি করে ফ্রি মিডিয়াম টু-টপিং পিৎজা, যা আগামী ২ আগস্টের মধ্যে সংগ্রহ করতে হবে।

ডমিনোজ বলছে, লাল কার্ড ম্যাচের ফল বদলে দিতে পারে, কিন্তু এক টুকরো পিৎজা অন্তত সমর্থকদের মুখে আবারও ফিরিয়ে আনতে পারে হাসি।

এফএস