ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে থাকা যুক্তরাষ্ট্রের লক্ষ্য ২৪ বছর পর কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা। পোচেত্তিনোর দল খেলতে পারে চিরচেনা ৩-৫-২ ছকে। যেখানে আক্রমণে থাকবেন ক্রিশ্চিয়ান পুলিসিচ ও ফোলারিন বালোগান।
বসনিয়ার বিপক্ষে আগের ম্যাচে লাল কার্ড পেলেও খেলতে পারবেন যুক্তরাষ্ট্রের এ ফরওয়ার্ড। তার এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে বিশ্বকাপের পরে। তাদের শক্তি দ্রুতগতির আক্রমণ ও মিডফিল্ডের চাপ সৃষ্টি, তবে রক্ষণে ফাঁকা জায়গা দুর্বলতা আছে স্বাগতিকদের।
অন্যদিকে ৪-৩-৩ ছকে রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডোকুর ওপর ভরসা করবে বেলজিয়াম। তাদের আক্রমণ ভয়ংকর হলেও রক্ষণ নড়বড়ে। তাই এই ম্যাচে রয়েছে গোল বন্যার সম্ভাবনও।





