Recent event

টাঙ্গাইলের ধনবাড়ীতে অনুষ্ঠিত হলো সাড়ে ১১ কিলোমিটার হাফ ম্যারাথন

0

তরুণ প্রজন্মকে মাদকসহ অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে টাঙ্গাইলের ধনবাড়ীতে অনুষ্ঠিত হলো সাড়ে ১১ কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছে দেশের বিভিন্ন জেলার চার শতাধিক প্রতিযোগী।

আজ (শনিবার, ২৩ নভেম্বর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ম্যারাথনের আয়োজন করা হয়।

অংশগ্রহণকারীরা বলছে, প্রতিটি মানুষের শরীর সুস্থ রাখতে অধ্যাবসায়ের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মুঠোফোন, অবাধ ইন্টারনেট ব্যবহার, মাদকসহ অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিশুদের খেলাধুলা, কাবাডি, রশি টানাটানিসহ নানা খেলার আয়োজন হয়।

সেজু