ফর্তালেজায় ৫৫ হাজারের বেশি দর্শকের সামনে শুরু থেকেই ছিল উত্তাপ। প্রথমার্ধে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড দুদিনহা। ম্যাচের একমাত্র গোল আসে ৬৩ মিনিটে। সোফিয়া উইলসনের শট ব্রাজিলের ডিফেন্ডার ইসাবেলার গায়ে লেগে জালে জড়ায়। আত্মঘাতী সেই গোলেই জয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:
গোল হজমের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাজিলের প্রধান কোচ আর্থার এলিয়াসসহ চারজন কোচিং স্টাফ লাল কার্ড দেখেন। মাঠে লাল কার্ড পান দুই খেলোয়াড়, ম্যাচ শেষে আরও দুইজন। সব মিলিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ব্রাজিল দেখে আটটি লাল কার্ড। এই জয়ে দুই ম্যাচের প্রীতি সিরিজ ১-১ সমতায় শেষ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।





