বিফলে যাচ্ছে বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী: মানুষ থেকে হাঙর, এবার ভুল সবাই!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ এলে প্রতিবারই ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসেন অনেকে। তবে এবার একে একে ভুল প্রমাণিত হচ্ছেন সবাই। হাঙর, ওরাংওটাং থেকে মানুষ— এখন পর্যন্ত আলোচিত কোনো অনুমানই সঠিক প্রমাণিত হয়নি। আগের তিন বিশ্বকাপে সঠিক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টও এবার হেরে গেছেন।

২০১০ ফুটবল বিশ্বকাপ এখনও প্রজন্মের চোখে স্মরণকালের অন্যতম সেরা বিশ্বকাপ। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিশ্বকাপ আয়োজনে দক্ষিণ আফ্রিকার আন্তরিকতা এবং সাফল্যের গল্প দুই যুগ পরেও মানুষের মুখে মুখে। সেই সঙ্গে মাঠের বাইরে ছিল অক্টোপাস পল। বিশ্বকাপে টানা ৮ ম্যাচে নির্ভুল অনুমানের পর অক্টোপাস পল হয়ে উঠেছিল বৈশ্বিক ফুটবলের আইকন। সেই অক্টোপাসের পর প্রতি বিশ্বকাপেই হাজির হয়েছে অনেক পশুপাখি। ব্যতিক্রম নেই ২০২৬ সালেও। সমুদ্রের বাসিন্দা থেকে গণিতবিদ. বাদ যায়নি কেউই। কিন্তু, সব ভবিষ্যদ্বাণীই এবার ব্যর্থ হচ্ছে মাঠের ফুটবলে এসে।

শুরুটা হয়েছিল ব্রাজিল-মরক্কো ম্যাচ থেকে। রিও ডি জেনিরোর অ্যাকুরিয়ামের এক হাঙর দাবি করেছিল, মরক্কোর বিপক্ষে জয় পাবে সেলেসাওরা। তবে, বাস্তবে ম্যাচ হয়েছিল ড্র। মরক্কো ম্যাচে আগে গোলও হজম করতে হয়েছিল ভিনি-ক্যাসেমিরোদের।

রাউন্ড অব থার্টি-টুতে এসে এক ওরাংওটাং বাজি ধরেছিল জার্মানির পক্ষে। কিন্তু, প্যারাগুয়ের ফুটবলাররা চমক দেখালেন পুরো বিশ্বের সামনে। টাইব্রেকারে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়ে ওরাংওটাং তো বটেই পুরো বিশ্বকেই ভুল প্রমাণ করেছে লাতিনের দেশটি।

সবচেয়ে আলোচিত নাম জোয়াকিম ক্লেমেন্ট। ব্যাংক বিনিয়োগে বিশেষজ্ঞ এই জার্মান গণিতবিদের ভবিষ্যদ্বাণী ছিল, নেদারল্যান্ডস এবার বিশ্বকাপ জয় করবে। সেই সঙ্গে ব্রাজিল জাপানের কাছে হারবে এমন মন্তব্যও ছিল তার। যদিও ঘণ্টাখানেকের ব্যবধানে ভুল প্রমাণিত হয় দুটিই। আর সেটা নিয়ে ক্লেমেন্টকে খোঁচা দিয়েছেন খোদ ব্রাজিলিয়ান তারকা নেইমার।

তবে আশার কথা, টেক্সাসের এক ষাঁড় এখনো টিকিয়ে রেখেছে ভবিষ্যদ্বাণীর মান। আইভরিকোস্টের বিপক্ষে নরওয়ের জেতার অনুমান মিলেছে তার। টেক্সাসের সেই ষাঁড় নিজের সেই সঠিক অনুমানের ধারা ধরে রাখতে পারে কিনা, সেটাই দেখার বিষয়।

ইএ