আলজেরিয়ার বিপক্ষে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো সুইজারল্যান্ড

আলজেরিয়া ও সুইজারল্যান্ডের ম্যাচের একটি মুহূর্ত
আলজেরিয়া ও সুইজারল্যান্ডের ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপে রাউন্ড অব থার্টি টু এর ম্যাচে কানাডার ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে সুইজারল্যান্ড। এই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করলো তারা। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে কলাম্বিয়া ও ঘানার ম্যাচে জয়ী দলের বিপক্ষে লড়বে তারা।

শেষ ষোলোতে উঠার লড়াইয়ে ম্যাচের শুরুতেই বল পজিশন ধরে রেখে খেলতে থাকে দুই দল। প্রথমার্ধে ৫৮ শতাংশ বল পজিশন ধরে রাখলেও ম্যাচের মাত্র ১০ মিনিটেই গোল হজম করে আলজেরিয়া। গোল পরিশোধে মরিয়া আলজেরিয়ার ফারেস সাইবি ম্যাচের ৩৬ মিনিটে দেখেন হলুদ কার্ড।

আক্রমণ করেও গোল না পেয়ে ১-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যায় আলজেরিয়া। ৪৬ মিনিটে ড্যান এনডোয়ের গোলে দুই শূন্য গোলের লিড পায় সুইজারল্যান্ড। এরপর ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় সুইসরা।

ইএ