গগন বিদারী উল্লাস আর স্লোগানে বৈরী আবহাওয়াকে পেছনে ফেলে বৃষ্টিস্নাত সকালে আরও একবার বিজয় গাঁথা লিখলো আর্জেন্টিনার ভক্তরা। এমন জয় তো সবাই চায়, কিন্তু কয়জনই বা পায়! যুক্তরাষ্ট্রের কানসাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আকাশী-সাদাদের উচ্ছ্বাস যেন থামছেই না।
আজ (রোববার, ১২ জুলাই) সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। কিন্তু প্রিয় দল যখন সুইজারল্যান্ডের বাধা টপকাতে ব্যস্ত, তখন বৈরী আবহাওয়া কি আর আটকে রাখতে পারে তাদের জন্য গলা ফাটানো ভক্ত সমর্থকদের?
আরও পড়ুন:
কাদা, পানি, জলাবদ্ধতা ঠেলে ঠিকই তারা টিএসসিতে ঝড় তুলে মেসি মেসি স্লোগানে। বৃষ্টিতে ভিজে প্রিয় দলের জয় উৎযাপন করেন ভক্তরা।
১১২ মিনিট পর্যন্ত টেনশন ছিলো আলবিসেলেস্তা শিবিরে। এরপর হুলিয়ান আলভারেজের অবিশ্বাস্য গোলে বাঁধভাঙা আনন্দে ফেটে পড়ে টিএসসি প্রাঙ্গণ। ভক্তদের স্বপ্ন দেখায় আরও একবার সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরার।
লাউতারো মার্টিনেজের গোলে সেমিফাইনালটা নিশ্চিত হয়ে যায় চূড়ান্তভাবে। মেসি বাদে বাকি দুই স্ট্রাইকারও গোল পাওয়ায় স্বস্তি ফিরে আকাশী-সাদা শিবিরে।





