লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ও রদ্রিগো হারনান্দেজের নেতৃত্বে স্পেন বেশ শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে এই শিরোপার লড়াইয়ে।
আর্জেন্টাইন কোচ মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি এ ম্যাচে রক্ষণভাগে চারজন, মাঝমাঠে চারজন ও আক্রমণভাগে দুইজন রেখে তার স্কোয়াড সাজিয়েছেন। স্বাভাবিকভাবেই আক্রমণভাগে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে দলের প্রাণ ভোমরা মেসিকে। ম্যাচে ৪-৪-২ ফরমেশনে খেলবে আলবিসেলেস্তেরা।
অন্যদিকে, স্ক্যালোনির এক সময়ের গুরু স্প্যানিশ কোচ মাস্টারমাইন্ড লুইস দে লা ফুয়েন্তে ৪-২-৩-১ ফরমেশনে খেলাবেন তার দলকে। স্পেনেরও রক্ষণভাগে চারজন, মাঝমাঠে চারজন ও আক্রমণভাগে থাকছে দু’জন। আক্রমণভাগে চোখ থাকবে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া সুপারস্টার লামিনে ইয়ামালের দিকে।
আর্জেন্টিনার স্কোয়াড
লিওনেল মেসি (অধিনায়ক), এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, নিকো গনজালেজ, হুলিয়ান আলভারেজ, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো ও গনজালো মন্টিয়েল।
স্পেনের স্কোয়াড
রদ্রিগো হারনান্দেজ (অধিনায়ক), উনাই সিমোন (গোলরক্ষক), মিকেল ওয়ারজাবাল, ড্যানি ওলমো, লামিনে ইয়ামাল, অ্যালেক্স বায়েনা, ফ্যাবিয়ান রুইজ, মার্ক কুকুরেয়া, আয়মেরিক লাপোর্তে, পাও কুবারসি ও পেদ্রো পোরো।





