অপহরণ
পাবনায় দাদি-নাতনি হত্যাকাণ্ড: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের, তদন্তে ডিবি পুলিশ

পাবনায় দাদি-নাতনি হত্যাকাণ্ড: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের, তদন্তে ডিবি পুলিশ

পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর দাদি-নাতনি হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গতকাল (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) সন্দেহভাজন দু’জনকে আটক করেছে পুলিশ।

বাড়ির উঠানে দাদিকে হত্যা, সরিষা খেতে মিললো নাতির মরদেহ

বাড়ির উঠানে দাদিকে হত্যা, সরিষা খেতে মিললো নাতির মরদেহ

পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতিকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। গতকাল (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নরসিংদীতে কিশোরী হত্যার ঘটনায় প্রধান আসামিসহ আরও ২জন গ্রেপ্তার

নরসিংদীতে কিশোরী হত্যার ঘটনায় প্রধান আসামিসহ আরও ২জন গ্রেপ্তার

আহম্মদ আলী দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার

নরসিংদীতে ‘ধর্ষণের বিচার দাবি করায়’ বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি নূরাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।

পটুয়াখালীতে জামায়াত নেতাকে অপহরণ ও নারীকে হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ

পটুয়াখালীতে জামায়াত নেতাকে অপহরণ ও নারীকে হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ

পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারিকে অপহরণ এবং তার স্ত্রীর ওপর হামলা-হেনস্তার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা। গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই হামলাকে ‘জঘন্যতম কলঙ্ক’ বলে অভিহিত করেন।

সুন্দরবন থেকে ‘ডন বাহিনী’ পরিচয়ে ১৯ জেলেকে অপহরণের অভিযোগ

সুন্দরবন থেকে ‘ডন বাহিনী’ পরিচয়ে ১৯ জেলেকে অপহরণের অভিযোগ

সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ ধরার সময় ‘ডন বাহিনী’ পরিচয়ে একদল সশস্ত্র বনদস্যু অন্তত ১৯ জন জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুন্দরবননির্ভর জেলেদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নাইজেরিয়ায় অপহৃত ৫০ শিক্ষার্থী পালিয়ে পৌঁছেছে পরিবারের কাছে

নাইজেরিয়ায় অপহৃত ৫০ শিক্ষার্থী পালিয়ে পৌঁছেছে পরিবারের কাছে

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুল থেকে অপহৃত ৫০ শিক্ষার্থী পালিয়ে পরিবারের কাছে পৌঁছেছে। এদিকে, বাকী অপহৃতদের উদ্ধারে নতুন করে অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নাইজেরিয়া সরকার। তবে বাড়তে থাকা অপহরণের ঘটনায় উদ্বেগ বাড়ছে জনজীবনে। ক্যাথলিক স্কুলের অপহৃত শিশুদের মুক্তি নিশ্চিতে কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশও।

নাইজেরিয়ায় অপহরণ বাড়ায় উদ্বেগ; দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান পোপ লিও চতুর্দশের

নাইজেরিয়ায় অপহরণ বাড়ায় উদ্বেগ; দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান পোপ লিও চতুর্দশের

নাইজেরিয়ায় বাড়তে থাকা অপহরণের ঘটনায় উদ্বেগ বাড়ছে জনজীবনে। তবে এরই মধ্যে অপহৃতদের উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে নাইজেরিয়া সরকার। এদিকে ক্যাথলিক স্কুলের অপহৃত শিশুদের মুক্তি নিশ্চিতে কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ।

নাটোরে শিক্ষার্থী অপহরণ-ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরে শিক্ষার্থী অপহরণ-ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে এসএসসি পরীক্ষার্থী অপহরণ ও ধর্ষণের মামলার দুটি পৃথক ধারায় ১৪ বছর ও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ধর্ষণের দায়ে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের এ রায় দেন।

পুলিশ হেফাজতে খতিব মহিবুল্লাহ; নিখোঁজের পেছনের আসল ঘটনার স্বীকারোক্তি

পুলিশ হেফাজতে খতিব মহিবুল্লাহ; নিখোঁজের পেছনের আসল ঘটনার স্বীকারোক্তি

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মো. মহিবুল্লাহ মিয়াজীকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল (সোমবার, ২৭ অক্টোবর) রাতে তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশ হেফাজতে নেয়া হয়। তার নিখোঁজের পেছনের আসল ঘটনা তিনি স্বীকার করেছেন বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল হাসান।

রামুতে দুই শিশুকে অপহরণ ও হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪

রামুতে দুই শিশুকে অপহরণ ও হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪

কক্সবাজারের রামু উপজেলায় মুক্তিপণের দাবিতে সহোদর দুই শিশুকে অপহরণের পর হত্যার দায়ে ৫ আসামির মৃত্যুদণ্ড এবং তিন নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায়ে ৫ জন আসামিকে খালাসও দেয়া হয়।

কোচিংয়ে যাওয়ার পথে স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, ৫ ঘণ্টা পর কৌশলে মুক্ত

কোচিংয়ে যাওয়ার পথে স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, ৫ ঘণ্টা পর কৌশলে মুক্ত

কোচিং সেন্টারে যাওয়ার পথে টমটম চালকের সহায়তায় এক স্কুলপড়ুয়া সাংবাদিক পুত্রকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। অপহৃত ছাত্রকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর সে নিজের বুদ্ধিমত্তায় অপহরণকারীদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। আজ (শনিবার, ১৮ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৮টায় চট্টগ্রামের বাকলিয়া এক্সেস সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

অপহরণের তিন ঘণ্টা পর চট্টগ্রামে স্কুলছাত্র উদ্ধার

অপহরণের তিন ঘণ্টা পর চট্টগ্রামে স্কুলছাত্র উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলীতে অপহরণের তিন ঘণ্টা পর স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃত ঐ শিক্ষার্থী আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম সায়েম।