আদালত
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে জলদস্যুতা ও বনজীবীদের অপহরণ-মুক্তিপণ আদায়ের ঘটনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যে আলিফ বাহিনীর ১৫ সদস্য আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে আব্দুল্লাহ গ্রুপের আটজন ও মজিদ গ্রুপের সাতজন রয়েছেন।

রংপুরে চার খুনের তদন্তে ডিএনএ প্রমাণ; মিলেছে সিদ্ধার্থ ও মুগ্ধের নমুনা

রংপুরে চার খুনের তদন্তে ডিএনএ প্রমাণ; মিলেছে সিদ্ধার্থ ও মুগ্ধের নমুনা

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের আলোচিত চার খুনের ঘটনায় ডিএনএ পরীক্ষার পর আটক করা দু’জন আসামির নমুনার সঙ্গে মিল পেয়েছে সিআইডি। খুনের আগে-পরে খেয়ে রাখা সিগারেটের অবশিষ্ট অংশসহ উদ্ধার হওয়া বিভিন্ন আলামত পরীক্ষার পর অভিযুক্ত সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ডিএনএ’র সঙ্গে মিলে গিয়েছে বলে জানায় পুলিশ।

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ

নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।

পেটে গজ রেখে সেলাই; প্রসূতির মৃত্যুতে চিকিৎসকসহ ৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা

পেটে গজ রেখে সেলাই; প্রসূতির মৃত্যুতে চিকিৎসকসহ ৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা

নওগাঁয় বেসরকারি ‘মেট্রো হাসপাতালে’ পেটে গজ কাপড় রেখে সেলাইয়ে প্রসূতি রাহী মুনীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছে আদালত। আজ (বুধবার, ৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর ১ নম্বর আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

দেনমোহর না দিলে আদালত ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে: হাইকোর্ট

দেনমোহর না দিলে আদালত ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে: হাইকোর্ট

স্বামীর আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে তা আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করা হলে, পারিবারিক আদালত তার বিবেচনাধিকার প্রয়োগ করে স্ত্রীকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিতে পারবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ (বুধবার, ৭ অক্টোবর) মামলা সংশ্লিষ্ট আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

রাঙামাটিতে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

রাঙামাটিতে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

রাঙামাটিতে মাদক ব্যবসা ও অসামাজিক কাজে অসম্মতি জানানোয় হাছিনা বেগম সুমি (২৮) নামে নারীকে হত্যার মামলায় একমাত্র আসামি মাহিবুর কামাল প্রকাশ মহিবুল্লাহকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

টাঙ্গাইলে বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডিত ওই যুবকের নাম মো. বাদল বাবু (২৫)। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রৌহা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

বরিশালে আদালত ভবন থেকে পড়ে কলেজের ক্যাশিয়ার নিহত

বরিশালে আদালত ভবন থেকে পড়ে কলেজের ক্যাশিয়ার নিহত

বরিশালে ১০ তলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

আন্তর্জাতিক আদালতের ক্ষমতা করার দাবিতে কসোভোয় বিক্ষোভ

আন্তর্জাতিক আদালতের ক্ষমতা করার দাবিতে কসোভোয় বিক্ষোভ

বিশেষ যুদ্ধাপরাধ আদালতের ক্ষমতা সীমিত করার দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ কসোভো। স্থানীয় সময় গতকাল (সোমবার, ৫ অক্টোবর) দেশটির রাজধানী প্রিস্টানার সংসদ ভবনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন।

প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত, ১৫ অক্টোবরেই ভাইভা

প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত, ১৫ অক্টোবরেই ভাইভা

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে আগামী ১৫ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠানে আর কোনো বাধা নেই।

পাবনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

পাবনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ড দেয়া হয়েছে।

যুক্তরাজ্যে ইহুদিদের ওপর হামলার চক্রান্ত; আদালতে দুই ইরানি নাগরিক

যুক্তরাজ্যে ইহুদিদের ওপর হামলার চক্রান্ত; আদালতে দুই ইরানি নাগরিক

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদি সম্প্রদায়ের ওপর ঘরে তৈরি বোমা দিয়ে হামলার চক্রান্তের অভিযোগে দুই ইরানি নাগরিককে লন্ডনের একটি আদালতে হাজির করা হয়েছে। আজ (শনিবার, ৩ অক্টোবর ) তাদের লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।