Recent event
ইজিবাইক
ইজিবাইক আর ফুটপাত দখলে অচল সড়ক, ভোগান্তিতে নারায়ণগঞ্জবাসী

ইজিবাইক আর ফুটপাত দখলে অচল সড়ক, ভোগান্তিতে নারায়ণগঞ্জবাসী

ব্যস্ত নগরী নারায়ণগঞ্জ এখন যানজটের শহরে পরিণত হয়েছে। ইজিবাইকের দৌরাত্ম্য ও ফুটপাত দখলে ব্যাহত হচ্ছে সড়কের শৃঙ্খলা। কোথাও কোথাও চোখে পড়ে ভ্রাম্যমাণ দোকানিদের জটলাও। সেই সঙ্গে যুক্ত হয়েছে সিটি করপোরেশনের ধীরগতির ড্রেনেজ সংস্কার কার্যক্রম। সব মিলিয়ে এখন চরম দুর্ভোগে নগরবাসী।

নারায়ণগঞ্জে গ্যারেজে ডাকাতি, ২০ লাখ টাকার ব্যাটারি লুট

নারায়ণগঞ্জে গ্যারেজে ডাকাতি, ২০ লাখ টাকার ব্যাটারি লুট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ইজিবাইক চার্জিং ও গ্যারেজের ম্যানেজারকে হাত-পা বেধে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রায় ২০ লাখ টাকার ১৪০ ব্যাটারিসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি লুট করা হয়।

জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৪, আহত ৪

জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৪, আহত ৪

জামালপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শিশুসহ ৪ জন আহত হয়েছেন। আজ (সোমবার, ২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে জামালপুর সদরের দিকপাইত এলাকার ইকোনোমিক জোন গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন।

সাতক্ষীরায় ইজিবাইক ছিনতাই; রিজার্ভের ফাঁদে ফেলে দিনমজুরকে হত্যা

সাতক্ষীরায় ইজিবাইক ছিনতাই; রিজার্ভের ফাঁদে ফেলে দিনমজুরকে হত্যা

রিজার্ভের প্রলোভনে ফাঁদে ফেলে দিনমজুর হাসান আলীকে (৪৫) হত্যা করে তার ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ (শুক্রবার, ১১ জুলাই) সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটার মোড় এলাকার এক ব্রিজের নিচে তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

চুয়াডাঙ্গায় ইজিবাইকে ট্যাংকলরির চাপা; তিনজনের মৃত্যু, শিশুসহ আহত ৫

চুয়াডাঙ্গায় ইজিবাইকে ট্যাংকলরির চাপা; তিনজনের মৃত্যু, শিশুসহ আহত ৫

চুয়াডাঙ্গায় ইজিবাইকে ট্যাংকলরির (তেলবাহী ট্যাংকার) চাপায় দুর্ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় নারী ও শিশুসহ আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্প ও বনবিভাগ অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ইজিবাইকচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে হত্যা

ইজিবাইকচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে হত্যা

যশোরে এক ইজিবাইকচালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাথা থেকে পা পর্যন্ত শরীরজুড়ে একাধিক ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম সেলিম রেজা ডাবলু (৪২)। তিনি যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজেদ হোসেন বিশ্বাসের ছেলে।

যশোরে পুলিশ হেফাজত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

যশোরে পুলিশ হেফাজত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

যশোরে আদালত চত্বর থেকে জুয়েল খান নামে বাঘারপাড়া থানার একটি হত্যা মামলার আসামি পালিয়ে গেছে। আজ (রোববার, ১৮ মে) বেলা আড়াইটার দিকে আদালতকক্ষ থেকে হাজতখানায় নেয়ার সময় এ ঘটনা ঘটে। তবে সে সময় তার হাতে হাতকড়া ছিল কি না তা নিশ্চিত হওয়া যায় নি।

ভারতে পাচারকালে ১৫ স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

ভারতে পাচারকালে ১৫ স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টার সময় দুই কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আজ (সোমবার, ১০ মার্চ) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

দিনাজপুরে কার্ভাডভ্যান-ইজিবাইক সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২

দিনাজপুরে কার্ভাডভ্যান-ইজিবাইক সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২

দিনাজপুরের বিরামপুরে কাভার্ডভ্যানের সাথে ইজিবাইকের সংঘর্ষে দশম শ্রেণির শিক্ষার্থী সহ দুইজন নিহত হয়েছে। আজ (সোমবার, ৩ মার্চ) দুপুরে উপজেলার বিছকিনি গ্রামের ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীতে বেপরোয়া হয়ে উঠেছে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা

রাজধানীতে বেপরোয়া হয়ে উঠেছে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা

জনভোগান্তির সঙ্গে বাড়ছে তীব্র যানজট

নিয়ম ও আইনের তোয়াক্কা না করে রাজধানীজুড়ে বেপরোয়া হয়ে উঠেছে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা। সিগন্যাল না মেনে যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করার পাশাপাশি মহাসড়কও দাঁপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত এসব বাহন। এতে জনভোগান্তি যেমন বেড়েছে তেমনি নগরজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

ইজিবাইকের দখলে চুয়াডাঙ্গা শহর

ইজিবাইকের দখলে চুয়াডাঙ্গা শহর

চুয়াডাঙ্গা শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলো যেন ইজিবাইকের দখলে। যেখানে-সেখানে যাত্রী ওঠানামা ও পার্কিংয়ের কারণে তৈরি হচ্ছে যানজট। এতে দুর্ঘটনার সাথে ভোগান্তি বাড়ছে নগরবাসীর। গাণিতিকহারে বৃদ্ধি পাওয়া এসব ইজিবাইকের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে পৌরসভা বেশ কয়েকবার কর্মসূচি নিলেও তা বাস্তবায়ন হয়নি। সচেতন নাগরিকরা বলছেন সুষ্ঠু পরিকল্পনার অভাবে মিলছে না সুফল।

‘থ্রি হুইলারে সড়কে চরমভাবে শৃঙ্খলা নষ্ট হচ্ছে, দ্রুত নীতিমালা’

‘থ্রি হুইলারে সড়কে চরমভাবে শৃঙ্খলা নষ্ট হচ্ছে, দ্রুত নীতিমালা’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, থ্রি হুইলারের (তিন চাকার যান) কারণে সড়কে শৃঙ্খলা চরমভাবে নষ্ট হচ্ছে। সেজন্য দ্রুত নীতিমালা করা প্রয়োজন।