ইরানি নিষেধাজ্ঞা
হরমুজ প্রণালিতে সতর্ক জাহাজ; যুদ্ধবিরতিতেও অনিশ্চয়তা

হরমুজ প্রণালিতে সতর্ক জাহাজ; যুদ্ধবিরতিতেও অনিশ্চয়তা

ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং লেনগুলোর একটি কার্যত অবরুদ্ধ করার পর হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইরান যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ওই সরু জলপথ দিয়ে ‘নিরাপদ চলাচল’ নিশ্চিত করার শর্ত ছিল। তবে অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমের চেষ্টা করলে ‘টার্গেট করে ধ্বংস’ করার বার্তা পাওয়ার পর গত দুই দিনে মাত্র কয়েকটি জাহাজ এ পথ পেরিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।