
নিষেধাজ্ঞার চাপে ভঙ্গুর ইরানের অর্থনীতি; বছর ব্যবধানে পণ্যের দাম বেড়েছে ৬০ শতাংশ
কঠোরভাবে সরকারবিরোধী বিক্ষোভ দমন করলেও ইরানের ভঙ্গুর অর্থনীতি কোনোভাবেই পুনরুজ্জীবিত করতে পারছে না খামেনি প্রশাসন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার জেরে গত একবছরে ইরানে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে গড়ে ৬০ শতাংশ পর্যন্ত। পরমাণু চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে বের হতে না পারলে অর্থনৈতিক এ সংকটের সহজ সমাধান দেখছেন দেখছেন না বিশ্লেষকরা।

পরমাণু ইস্যুতে তৃতীয় দফার বৈঠক বসছে ইরান–যুক্তরাষ্ট্র
পাল্টাপাল্টি হুমকির মুখে পরমাণু ইস্যুতে আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) তৃতীয় দফার আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পর ইরান পুনরায় পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দাবি মার্কিন কর্মকর্তাদের। ন্যায্য চুক্তিতে না আসলে ধ্বংসাত্মক পরিণতির আশঙ্কা করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্তর্জাতিক আণবিক সংস্থার।

মধ্যপ্রাচ্যে সমরাস্ত্র বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র; কূটনীতির ওপরই জোর দেয়ার দাবি হোয়াইট হাউজের
ইরানকে ঘায়েল করতে মধ্যপ্রাচ্যে সমরাস্ত্র বাড়িয়েই চলেছে যুক্তরাষ্ট্র। সমুদ্রপথে বিশাল রণতরী মোতায়েনের পর মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কৌশলী স্টিলথ যুদ্ধবিমান। হোয়াইট হাউজ যদিও বলছে কূটনীতির ওপরই জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর ইরান বলছে, কূটনীতিকে প্রাধান্য দিলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানো সম্ভব।

ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; পারমাণবিক ইস্যুতে মাথা নত করতে নারাজ তেহরান
মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠানোর পর জর্ডান ঘাঁটিতেও ৬০টির বেশি যুদ্ধ-বিমান মোতায়েন করে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু পারমাণবিক আলোচনার মধ্যে কোনো ধরণের চাপের কাছেই ইরান মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে সরকারবিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে নেয়ার ৪০ দিন পর নিহত বিক্ষোভকারীদের স্মরণে তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার শিক্ষার্থী।

ইরানে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কার মধ্যেই ইরানে আবারও সরকারবিরোধী বিক্ষোভ করেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত জানুয়ারিতে গণবিক্ষোভে নিহত হাজার হাজার মানুষের স্মরণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

ইরান সংকট ঘনীভূত: ট্রাম্পের হুমকিতে ‘বাঙ্কারে’ খামেনি
মার্কিন যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে আরও এগিয়ে যাওয়ায় বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। সরকারের ঘনিষ্ঠ দুই সূত্র বরাতে এই খবর প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল। হুমকি ও চাপ বাড়িয়ে ট্রাম্প এরিমধ্যে তেহরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করে দিয়েছেন বলে মনে করছেন ইরানের সাধারণ মানুষ। আর ওয়াশিংটনের হস্তক্ষেপ ছাড়া তেহরানের বর্তমান শাসনব্যবস্থা পতনে কোনো উপায় দেখছেন না বিভিন্ন দেশে থাকা খামেনিবিরোধী ইরানিরা।

খামেনির ওপর হামলা মানেই সরাসরি যুদ্ধ—ইরানের হুঁশিয়ারি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর যেকোনো হামলাকে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) এই বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।