ইরান যুদ্ধবিরতি ইস্যু ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুটি ‘লাইফ সাপোর্টে’ আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে, যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে ইরানের দেয়া প্রতিক্রিয়া ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেন তিনি।

তবে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের দাবি, তেহরানের দেয়া শান্তি প্রস্তাব মেনে নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে আর কোনো বিকল্প নেই। এছাড়াও, যেকোনো আগ্রাসন রুখতে ও সম্ভাব্য সব ধরনের বিকল্পের জন্য তেহরান প্রস্তুত বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

এদিকে, শান্তি চুক্তি ইস্যুতে যুক্তরাষ্ট্র- ইরানের পাল্টাপাল্টি অবস্থানের কারণে ওয়াশিংটন ফের যুদ্ধের ময়দানে ফিরতে পারে বলে কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে সিএনএন।

গতকাল (সোমবার, ১১ মে) ইরান ইস্যুতে পরবর্তী করণীয় ঠিক করতে নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। এরই মধ্যে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড পরিচালনায় আর্থিক প্রবাহের বিষয়ে তথ্যের জন্য ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আর নতুন করে ইরানের তেল রপ্তানি বাণিজ্যে সম্পৃক্ততার অভিযোগে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ।

জেআর