
জাতীয় সংসদের সম্ভাব্য উচ্চকক্ষে কোন দল কত আসন পাবে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th National Parliamentary Election) নিরঙ্কুশ জয়ের পাশাপাশি জুলাই সনদ (July Charter) বাস্তবায়নে অনুষ্ঠিত গণভোটের (Referendum) ফলাফল বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। গণভোটে ৬৮ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় এখন প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ আসনের একটি উচ্চকক্ষ (Upper House) গঠন করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। তবে উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া নিয়ে বিএনপি ও অন্যান্য দলের মধ্যে ভিন্নমত লক্ষ্য করা যাচ্ছে।

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী? বাংলাদেশের নতুন সংসদীয় কাঠামোতে কার হাতে কত ক্ষমতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (13th National Election) ফলাফল গেজেট আকারে প্রকাশের পর এখন দেশজুড়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে সংসদের নতুন কাঠামো। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এককক্ষবিশিষ্ট সংসদ দেখে আসলেও, ২০২৬ সাল থেকে কার্যকর হতে যাচ্ছে দ্বিকক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থা—নিম্নকক্ষ (Lower House) এবং উচ্চকক্ষ (Upper House)।

সংসদে উচ্চকক্ষ গঠনে বিএনপির অনড় অবস্থান; গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দলটির অবস্থান কী হবে?
বিএনপির দেয়া ইশতেহারে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার রয়েছে। তবে দলটি বলছে, তারা গত অক্টোবরে স্বাক্ষর অনুযায়ী সনদ বাস্তবায়ন করতে চায়। বিএনপি সংস্কার আলোচনার শুরু থেকেই সংসদীয় আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠনের কথা বলে আসছে। দলটির অভিযোগ, তাদের উপেক্ষা করেই মোট ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে গণভোটের প্রশ্ন। সবশেষ, ইশতেহারে নিজ দলের অবস্থানে ‘অটল’ থাকায় গণভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিএনপি জয়লাভ করলে ‘রাজনৈতিক ও সাংবিধানিক সংকট’ তৈরি হবে।

রাষ্ট্রক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যাপক আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্রক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে। গতকাল (বুধবার, ১৪ জানুয়ারি) গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হিসেবে একই ব্যক্তিকে চান না ৮৭ শতাংশ মানুষ: সুজনের জরিপ
প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে যাতে আগামীতে একই ব্যক্তি আসতে না পারেন সেই বিধান চায় দেশের ৮৭ শতাংশ মানুষ। এছাড়া প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দুই মেয়াদের বেশি থাকতে না পারার পক্ষে ৮৯ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে ৭১ শতাংশ মানুষ উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে আসন বণ্টন চান।

পিআর পদ্ধতিতেই গঠিত হবে ১০০ আসনের উচ্চকক্ষ, জানালো ঐকমত্য কমিশন
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে গঠিত হবে প্রস্তাবিত ১০০ আসনের উচ্চকক্ষ—এমন সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) দ্বিতীয় ধাপের সংলাপের ২৩তম দিনের মধ্যাহ্ন বিরতির পরে কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ এ সিদ্ধান্তের কথা জানান।

উচ্চকক্ষ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও উচ্চকক্ষ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। উচ্চকক্ষ নিয়ে কয়েক দফা বৈঠকে একমত না হওয়ায় আগামী রোববার (২০ জুলাই) সিদ্ধান্ত দেবে ঐকমত্য কমিশন।

উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন হবে বলে আশাবাদী আইন উপদেষ্টা
আগামীর নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জাতীয় নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানের অপরাধীদের বিচার হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। এদিকে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলের বোঝাপড়ায় ঘাটতি থাকলেও অনেক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

'সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে গণপরিষদ গঠন করতে হবে'
একনায়কতন্ত্র রুখতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তনের সুপারিশ করবে সংবিধান ও নির্বাচন সংস্কার কমিশন। থাকতে পারে দ্বিকক্ষ আইনসভা, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাস ও আনুপাতিক নির্বাচনের প্রস্তাব। কিন্তু রাজনৈতিক দল, সরকার ও গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের মধ্যে নির্বাচন আর সংস্কার নিয়ে যে টানাপড়েন তাতে এসব সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ কী? রাজনীতি বিশ্লেষক বলছেন, প্রস্তাব বাস্তবায়নে গণপরিষদ গঠন করতে হবে। রাজনৈতিক দলসহ পক্ষগুলো ধৈর্য না ধরলে গভীরে সংকট পড়বে দেশ।