
তালতলীতে থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
বরগুনার তালতলী থানায় কর্মরত ফারুক গাজী (৫৫) নামের এক পুলিশ কনস্টেবল থানার ব্যারাকে বিষপান (গ্যাস ট্যাবলেট খেয়ে) করে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন বলে জানা গেছে।

চকরিয়ার খুটাখালীতে ২ বাসের সংঘর্ষে এক শিশুর মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালীতে যাত্রীবাহী এভারগ্রীণ ও শরীফ ইন্টারপ্রাইজ নামের দু’টি বাসের সংঘর্ষে ইয়াহিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে অনন্ত ১০ যাত্রী।

ব্রাহ্মণবাড়িয়ায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালীকরণে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

নেত্রকোণায় শিশুদের খেলা নিয়ে দ্বন্দ্বে খুন, আটক এক নারী
নেত্রকোণার কেন্দুয়ায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দু’পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ৫ জুন) দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত সুজন মিয়ার স্ত্রী অযুফাকে আটক করেছে পুলিশ।

নেত্রকোণায় পাহাড়ে ঘুরতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দার পাঁচগাঁও পাহাড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে মোটরসাইকেল থেকে পড়ে হুমায়ুন আহমেদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ৫ জুন) বিকেলে উপজেলার পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা এলাকার প্রধান সড়কে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোলাম মোস্তফার ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

টাঙ্গাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রামের সংঘর্ষ; একজন নিহত, আহত অন্তত ১৫
টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলপেচা ও জগতপুরা গ্রামের সংঘর্ষে কালাম নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ১০টি বাড়ি ঘরে অগ্নিসংযোগসহ ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৩
মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ওলিনগর এলাকায় ইজিবাইকে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ধোবাউড়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু
ময়মনসিংহের ধোবাউড়ায় বজ্রপাতে অর্গ হাজং (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর লাঙ্গলজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের বালিয়াশিশা ক্যানালপাড়া এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসমত আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৩১ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমত ইউনিয়নের ক্যানালপাড়া এলাকার বাসিন্দা এবং কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল (সোমবার, ২৫ মে) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হিলিতে বিকাশকর্মীকে ছুরিকাঘাত, দেড় লাখ টাকা ছিনতাই
দিনাজপুরের হিলিতে নাজমুল হোসেন (২৭) নামের এক বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ (বৃহস্পতিবার, ২১ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার জালালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ওই বিকাশ কর্মী।