
কাল থেকে শুরু এইচএসসি; সব শিক্ষাবোর্ডে এবার একই প্রশ্নপত্র
দেশজুড়ে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। এবারই প্রথম দেশের সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস রোধে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।

কাল থেকেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, জেনে নিন রুটিন
শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল থেকেই দেশজুড়ে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ (HSC and equivalent exam 2026)। এবারের পরীক্ষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশ্নফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আউট হলেই সংশ্লিষ্টদের কঠিন শাস্তি: শিক্ষামন্ত্রী
এ বছর এইচএসসি পরীক্ষায় কোনো প্রশ্ন আউট হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

৩০ হাজার মামলার বোঝায় থমকে আছে শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী
প্রায় ৩০ হাজার মামলাজটের কারণে সারা দেশে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (মঙ্গলবার, ২৩ জুন) সকালে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

বদলাচ্ছে শিক্ষাব্যবস্থা মূল্যায়ন, অভিন্ন প্রশ্নে হবে বোর্ড পরীক্ষা : শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করতে চায় সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশের সব শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে অভিন্ন প্রশ্নপত্রে। এছাড়া ক্লাস ওয়ানে নামমাত্র ভর্তি পরীক্ষা নেয়া হবে বলেও জানান তিনি।

এইচএসসি পরীক্ষায় যে ৮টি ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার করা যাবে
আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৬ (HSC Exam 2026) এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর এবং হাতঘড়ি ব্যবহার সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এখন থেকে পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্দিষ্ট ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর এবং সাধারণ কাঁটাযুক্ত অ্যানালগ হাতঘড়ি ব্যবহার করতে পারবেন (HSC Exam Calculator List & Wrist Watch New Rules: Dhaka Board Official Notice)।

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: ববি হাজ্জাজ
বিগত ২০ বছরের অবহেলায় দেশের শিক্ষা ব্যবস্থার শোচনীয় দশা হয়েছে— এমনটি উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) লেভেলকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা করা হয়।

এইচএসসির প্রবেশপত্র বিতরণ কবে? জেলাভিত্তিক তারিখ জানালো ঢাকা বোর্ড
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর অধীনে অনুষ্ঠিতব্য ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) বিতরণের সুনির্দিষ্ট সময় ও তারিখ ঘোষণা করা হয়েছে। আজ (সোমবার, ৮ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় (HSC Exam Admit Card Distribution 2026)।

অফিসার পদে নিয়োগ দেবে জীবন বীমা করপোরেশন, লাগবে না অভিজ্ঞতা
রাষ্ট্রীয় বীমাপ্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন ‘ডেভেলপমেন্ট অফিসার’ পদে ৩০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন চলবে ৩১ মে পর্যন্ত।

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। আর পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২৭।

১০ বছরে এসএসসি, ১২ বছরে এইচএসসি সম্পন্নের উদ্যোগ: শিক্ষামন্ত্রী
১০ বছরের মধ্যেই এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মন্ত্রণালয়ে দুর্নীতি করে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, তার আগের পিরিয়ডে (২০০১ থেকে ২০০৬) শিক্ষা মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করে ২৪ ঘণ্টাও পার করতে পারেনি। তিনি সেটা হতে দেননি। এও বলেছেন, আমি ওই মন্ত্রী এবং আমি তা করছি, এখনো করছি, আজকেও একজনকে বিদায় দিয়েছি। আজ (সোমবার, ২০ এপ্রিল) সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।