এ পদে আবেদন করতে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এ চাকরির জন্য, তবে ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। এই পদে চাকরির বেতন হবে প্রতি মাসে ১৩ হাজার থেকে ১৫ হাজার পর্যন্ত।
পদের নাম: কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ
পদসংখ্যা: ৬টি
আরও পড়ুন:
আরও চাকরির খবর:
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
কর্মস্থল: ঢাকা (মিরপুর ১০)
এই পদে আবেদন করতে প্রার্থীর কমপক্ষে এইচএসসি পাশ থাকতে হবে। এছাড়া যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রির কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা ট্রান্সপোর্ট সুবিধা, উৎসব বোনাস ও প্রতিবছর স্যালারি রিভিউসহ কোম্পানির পলিসি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।





