
টেবিলের তিনে থেকে এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এক জয় ও দুই ড্রয়ে টেবিলে তিন নম্বরে এবারের এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করলেন জামাল ভূঁইয়ারা।

সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
এশিয়ান কাপ বাছাইপর্ব
এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক দলের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

এশিয়ান কাপ বাছাই: শেষ ম্যাচে কাল সিঙ্গাপুরের বিপক্ষে নামবে জামাল ভূঁইয়ার দল
ভিয়েতনামের কাছে হতাশাজনক হারের তিক্ততা ভুলে নতুন লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে আগামীকাল (মঙ্গলবার, ৩০ মার্চ) তাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

ভিয়েতনামের বিপক্ষে হার; এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতেই ‘হোঁচট’
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচে হারার পর আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বের চ্যালেঞ্জের আগে ঘুরে দাঁড়ানোই এখন বড় পরীক্ষা লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।

ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা
ইংল্যান্ড থেকে আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) ভিয়েতনামের হ্যানয়ে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা দেওয়ান চোধুরী। আসন্ন দুই ম্যাচকে সামনে রেখে এখন পূর্ণ দল নিয়ে প্রস্তুতি নিচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা।

সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচের জন্য বাফুফের ক্যাম্প শুরু ১৬ মার্চ
সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে ভিয়েতনামের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচ দু’টির জন্য ১৬ মার্চ থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হামজাসহ প্রবাসী ফুটবলারদের কে কবে দলের সঙ্গে যোগ দেবেন এবং বর্তমান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ কবে হবে, তা জানিয়েছে বাফুফে।

নারী দলকে নিয়ে কিরণের মন্তব্য অসম্মানজনক-দায়িত্বজ্ঞানহীন: বাটলার
এশিয়ান কাপের প্রথম ম্যাচে চীন খারাপ খেলেছে, তাই ভালো করেছে বাংলাদেশ, আফঈদাদের নিয়ে নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণের এমন মন্তব্যে বেজায় চটেছেন হেড কোচ পিটার বাটলার। তিনি বলেছেন, তার পক্ষ থেকে এমন মন্তব্য বেশ অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন।

এশিয়ান কাপে হারলেও লড়াকু বাংলাদেশ, পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে সতর্কবার্তা বাফুফের
প্রথমবার এশিয়ান কাপে খেলতে নেমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে হারলেও, হার না মানা মানসিকতায় প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে প্রথম ম্যাচে প্রত্যাশার চেয়ে ভালো খেললেও, আগামী ম্যাচগুলোতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আফঈদাদের সতর্ক করে দিয়েছেন মাহফুজা আক্তার কিরণ। বুধবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী উইংয়ের চেয়ারম্যান জানিয়েছেন ভবিষ্যতের কর্ম পরিকল্পনাও।

এশিয়ান কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াকু বাংলাদেশ
এশিয়ান কাপে নয়বারের চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই করেই হেরেছে লাল-সবুজরা। এই হার হয়তো স্কোরলাইনে লেখা থাকবে, কিন্তু সাহসী পারফরম্যান্সে ভবিষ্যতের বার্তা দিয়েছে বাংলাদেশ।

শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ
এশিয়ান কাপের মঞ্চে পরাশক্তি চীনের বিপক্ষে সাহসী পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত ২-০ গোলে হার মেনেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ৯ বারের চ্যাম্পিয়নদের সামনে দারুণ প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত গোল হজম এড়াতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা।

এশিয়ান কাপ: সিডনিতে চতুর্থ দিনের অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল
এশিয়ান কাপ সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনিতে চতুর্থ দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। পিটারের নেতৃত্বে আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সকালে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে প্রথমে ওয়ার্ম আপ করে মাঠে নামেন রিতু, শামসুন্নাহাররা।

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় নারী ফুটবলাররা; প্রথম দিনের অনুশীলন সম্পন্ন
অস্ট্রেলিয়া পৌঁছে ব্যস্ত সময় পার করেছেন প্রথমবার এশিয়ান কাপ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সেখানে প্রথম দিনের অনুশীলন সম্পন্ন করেছেন এ নারী ফুটবলাররা।