ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ পেছালো বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন | ছবি: সংগৃহীত
0

শেষ হলো ঘটনাবহুল ফিফার মার্চ উইন্ডো। ১ এপ্রিল প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮০ থেকে ১৮১ তম অবস্থানে নেমে গেছে হামজা-শমিতদের দল।

ফিফার মার্চ উইন্ডোতে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ ও আরেকটি এশিয়ান কাপ বাছাই খেলেছে। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ ছিল সিঙ্গাপুরের বিপক্ষে।

আরও পড়ুন:

সেই ম্যাচে ১-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এছাড়া এই ম্যাচের প্রস্তুতির জন্য ২৬ মার্চ ভিয়েতনামে প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিরুদ্ধে বাংলাদেশ হেরেছিলো ৩-০ গোলে।

এ দুই হারে বাংলাদেশের পয়েন্ট -৯ দশমিক ১৮ কমেছে। টানা ব্যর্থতার পর গতকাল (বুধবার, ১ এপ্রিল) বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে সিঙ্গাপুর থেকেই ইংল্যান্ডের উদ্দেশ্য রওনা করেছেন হামজা চৌধুরী।

জেআর