টাইমস হায়ার র্যাংকিংয়ে দেশসেরা যশোরের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৬’ এ বাংলাদেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। গত ২৩ এপ্রিল টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।