র্যাংকিংয়ে এশিয়াতে ৪০১ থেকে ৫০০ এর মধ্যে অবস্থান করে নিয়েছে দেশের চারটি বিশ্ববিদ্যালয়। যার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে শুধু যবিপ্রবি। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
তবে ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে যৌথভাবে শীর্ষে (বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
প্রতিষ্ঠানটির ‘২০২৬ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়’ তালিকায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে স্থান পেয়েছে মোট ২৮টি বিশ্ববিদ্যালয়। তার মধ্যে যৌথভাবে পঞ্চম স্থানে অবস্থান করছে যবিপ্রবি।
টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাংকিং নিয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে যবিপ্রবি মর্যাদাপূর্ণ অবস্থান করে নেওয়ায়, যবিপ্রবির সকল শিক্ষক-গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, মর্যাদাপূর্ণ এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, শুধু গবেষণা ও প্রকাশনা বৃদ্ধিতে নয়, দেশের উন্নয়ন ও যেকোনো সংকট মোকাবিলায় কাজে লাগে এমন ইতিবাচক গবেষণা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য।’
মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে পাঠদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন র্যাংকিং করে থাকে।





